ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বন্ধ পাম্প থেকে ৩৩ হাজার লিটার ডিজেল-অকটেন জব্দ,ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড  

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত আবদুল আলী ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে।

সোমবার রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আবদুল আলী ফিলিং স্টেশনে অভিযান করা হয়। এ সময় ওই পাম্প হতে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার লিটার অকটেন জব্দ করা হয়েছে।

জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান শেষে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) মেজর শরিফুল আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা পাম্পে গিয়ে দেখি দড়ি দিয়ে বাধা রয়েছে। অন্যান্য স্থানে যেমন ভিড় দেখা যায় এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটারের মতো অকটেন মজুত অবস্থায় জব্দ করি।’

এ সময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০) কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার বাসিন্দা।

বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিজিবি জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে বন্ধ পাম্প থেকে ৩৩ হাজার লিটার ডিজেল-অকটেন জব্দ,ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড  

আপডেট সময় : ০৮:৩১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬