ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বিআরটি চালু, ট্রেনের ব্যবহার ও ফ্লাইওভারের বিকল্প বাইপাস নির্মাণেসহ ৬ দফা দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩৬১ বার পড়া হয়েছে

গাজীপুরে বিআরটি বাস চালু, বিদ্যমান রেল ও ট্রেনের সঠিক ব্যবহার, রেল স্টেশন সংলগ্ন রেল গেটের ফ্লাইওভার ও বিকল্প বাইপাস নির্মাণসহ গাজীপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের শিক্ষার্থী ও সর্বস্থরের জনগণ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে গাজীপুর শহরের শিববাড়ি বিআরটি টার্মিনাল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

৬ দফা দাবির মধ্যে রয়েছে, বিআরটি প্রকল্প সমাপ্ত করে মূল নকশা অনুযায়ী ১৮৭টি অত্যাধুনিক এসি বাস সংযুক্ত করে বিআরটি চালু করা, ঢাকা-টংগী-গাজীপুর রেল প্রকল্পটি সমাপ্ত করা, জয়দেবপুর রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া এবং গাজীপুর ঢাকা-চলাচলকারী ট্রেনগুলিকে অলস বসিয়ে না রেখে একাধিকবার চালানো, রেল স্টেশন সংলগ্ন রেল গেটে দ্রুততম সময়ের ফ্লাইওভার নির্মাণ করা, শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে রেল স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশে দু’টি বাইপাস সড়ক নির্মাণ করা, যে সকল রাজনৈতিক ব্যক্তি, কর্মকর্তা, প্রকৌশলীর গাফিলতি ও দুর্নীতির কারণে বিআরটি ও রেল প্রকল্প ১২ বছরেও সমাপ্ত হয়নি তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এবং সকল সড়ক, মহাসড়ক দোকান ও পার্কিং মুক্ত করে সড়কের শৃঙ্খলা ফেরানো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠন আলি নাসের খান, প্রকৌশলী সামসুল হক প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, গাজীপুরবাসীর যোগাযোগ ব্যবস্থায় বহু প্রতীক্ষিত বিআরটি ও রেল প্রকল্প দু’টি দীর্ঘ ১২ বছরেও সমাপ্ত না হওয়ায় এবং রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণ না হওয়ায় গাজীপুরবাসী প্রতিনিয়ত যানজটের বিড়ম্বনার শিকার হচ্ছে। সেইসাথে কোটি কোটি কর্মঘণ্টা নষ্ট করছে।

বক্তারা দ্রুততম সময়ে বিআরটি প্রকল্প চালুসহ যৌক্তিক দাবিসমূহ ১৮০ দিবসের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের মাধ্যমে ঢাকা-গাজীপুর যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবি জানান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে বিআরটি চালু, ট্রেনের ব্যবহার ও ফ্লাইওভারের বিকল্প বাইপাস নির্মাণেসহ ৬ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬