ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইশরাক আহমদ সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুত রাস্তা ঘাটের উন্নয়নসহ জেলার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কাজকে প্রাধান্য দিবেন সেগুলো বাস্তবায়নে আমি ভূমিকা রাখব।
সট: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
প্রশাসক, গাজীপুর জেলা পরিষদ।
প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার আগে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ‎চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইশরাক আহমদ সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬