ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার চকরিয়ায়  ‘পানিতে চুবিয়ে’ চিংড়ি ঘেরের মালিককে হত্যা

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় মনজুর আলম কালু (৫২) নামে চিংড়ি ঘেরের এক মালিককে পানিতে চুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের পশ্চিমে বড় ডুমখালী ঘোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাকে হত্যার ঘটনা ঘটে।

নিহত মনজুর আলম ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় ডুমখালী ঘোনাএলাকার মৃত জাফর আলমের ছেলে। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু চিংড়ি চাষি মনজুর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের দাবি, চিংড়ি ঘেরের মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি পক্ষের সঙ্গে মনজুরের বিরোধ চলছিল। এর জেরেই তাকে হত্যঅ করা হয়েছে।

নিহতের ভাই জামাল হোসেন জানান, দুইদিন আগে গত বুধবার চিংড়ি ঘের দখলে নিতে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, দা ও কিরিচ নিয়ে মঞ্জুর আলমের ওপর হামলা চালায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। এরই মধ্যে  বৃহস্পতিবার রাতে চিংড়ি ঘেরে আমার ভাই মনজুর আলমকে একা পেয়ে তারাই হত্যা করেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, চিংড়ি ঘেরে সশস্ত্র দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও মালিক মনজুর আলম আটকা পড়ে যায়। এ অবস্থায় বেদড়ক পিটিয়ে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ভোররাতেই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজার চকরিয়ায়  ‘পানিতে চুবিয়ে’ চিংড়ি ঘেরের মালিককে হত্যা

আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬