গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরেশনের ছোটদেওড়া আলাউদ্দিন সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের থেকে জরিমানা আদায় আদায় করা হয়।
বুধবার (৭ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম জানান, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময়, প্রকৌ. হাসান আল ফয়সাল, রাকিব হাসান, সাবিনুর রহমান, মোস্তফা মাহবুব(ব্যবস্হাপক), আমিনুল ইসলামসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
























