ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে পূবালী ব্যাংক পিএলসি মাওনা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এ শ্লোগানকে ধারণ করে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ক্যাশলেস লেনদেন গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে এ আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি মাওনা শাখা।

বুধবার (৮ এপ্রিল) শ্রীপুরের মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী টাওয়ারে সকাল ১০টা থেকে দিনব্যাপী স্থানীয় ব্যবসায়ী, বিপনি বিতানে আসা সাধারণ নারী-পুরুষ এ ক্যাম্পেইনে অংশ নেন।

পূবালী ব্যাংক পিএলসি’র গাজীপুর আঞ্চলিক অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মানুষ নগদ টাকার বিকল্প ব্যবহারে অভ্যস্ত হচ্ছে। ব্যাংকিং সেবা ও ক্যাশলেস সেবা গ্রাহকের দোরগোরায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করছে। ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি’র গাজীপুর আঞ্চলিক অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন সেলিম, পূবালী ব্যাংক পিএলসি মাওনা শাখার ব্যবস্থাপক মোঃ আমির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মিতা ফুডস্ প্রোডাক্টস্ স্বত্ত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান, শেখ আনার, মোবাইল কেয়ারের স্বত্ত্বাধিকারী সোহেল শেখ, ফরহাদ হোসেন, নিপু মোড়ল, সাইফুল ইসলাম, আবু সাঈদ, মামুন প্রমুখ।

ক্যাম্পেইনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ক্যাশলেস আনন্দ র‌্যালীটি মাওনা বাজার সড়ক, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে। ক্যাম্পেইনটি ছয় ব্যাপী চলবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬