ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা হঠাৎ ঝড়ে নৌকাডুবি, দুদিন পর মিললো দুজনের মরদেহ

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

খুলনার কয়রা উপজেলায় আড়পাঙ্গাসিয়া নদীতে হঠাৎ ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ও বিকেলে পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার হঠাৎ ঝড়ে আড়পাঙ্গাশিয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তারা নিখোঁজ হন।

নিহতরা হলেন, উপেন মৃধার (৫০) ও  মুকেন্দ মন্ডল (৪২)। পেশায় তারা দুজনই জেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধার (৫০) মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকেন্দ মন্ডলের (৪২) মরদেহ বিকেল ৫টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

আংটিয়ারা নৌ-পুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনা হঠাৎ ঝড়ে নৌকাডুবি, দুদিন পর মিললো দুজনের মরদেহ

আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬