ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের পতাকা দেশের সবচেয়ে উঁচুতে উড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দরে

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার সাথে সমন্বয় পূর্বক বেনাপোল স্থল বন্দরে ১৩০ ফুট উঁচুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাতীয় পতাকা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বৃহত্তম পতাকা স্থাপনের কাজ শেষ হবে বলে জানা যায়।বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

‎ইতিপূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে পতাকাটি স্থাপনের ব্যাপারে যশোর জেলা প্রশাসনের নিকট প্রস্তাবনা ও প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়।

পরবর্তীতে, জেলা প্রশাসন কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেনাপোল পৌরসভাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হলে, বেনাপোল পৌরসভা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রস্তাবনাটি গ্রহণ করে। পতাকাটি স্থাপিত হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে স্থাপিত বাংলাদেশের জাতীয় পতাকা।

বেনাপোল বন্দর এলাকায় প্রবেশকারী দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে উঁচুতে স্থাপিত এ জাতীয় পতাকাটি বাংলাদেশের মর্যাদা এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের পতাকা দেশের সবচেয়ে উঁচুতে উড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দরে

আপডেট সময় : ০৭:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬