দুই বন্দরে কুয়েতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
কুয়েতের শুয়াইখ ও মুবারক আল–কাবির বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।
শুক্রবার (২৭ মার্চ) কুয়েত কর্তৃপক্ষ জানায়, বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল-কাবির বন্দরে ‘শত্রু ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে বন্দরের অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে একই দিন সকালে কুয়েত সিটির কাছে শুয়াইখ বন্দরে পৃথক আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানেও অবকাঠামোগত ক্ষতির কথা জানানো হয়েছে।
তবে এসব হামলার জন্য দায়ী কারা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত কর্তৃপক্ষ।

























