ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে  স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দেশে হামের প্রাদুর্ভাব এবং আসন্ন টিকাদান কর্মসূচিকে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর-এর পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, হামের টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিকসহ সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে  স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

আপডেট সময় : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬