ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি-চলতি মৌসুমের রেকর্ড

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সাধারণত বাংলা বছরের প্রথম মাস বৈশাখে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। তবে এবার চৈত্র মাসেই তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বইছে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শুক্রবার (৩ এপ্রিল) এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। জেলার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় তীব্র গরমের প্রভাবে সড়কের পিচ গলে যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা পৌরসভার আশপাশে যানবাহন চলাচলের সময় গলিত পিচ টায়ারে লেগে ভোগান্তি সৃষ্টি করছে। সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন দিনমজুররা। তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি বাধ্য হয়ে কাজের সময় কমাতে হচ্ছে, যা তাদের জীবন ও জীবিকায় প্রভাব ফেলছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, ‘এমন দাবদাহ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ এ জেলায় এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি-চলতি মৌসুমের রেকর্ড

আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬