ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর ও ময়মনসিংহে রাতে দুই জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৯:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রংপুর ও ময়মনসিংহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এদিন দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুর ও ময়মনসিংহে রাতে দুই জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আপডেট সময় : ০৯:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬