ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষিকার্ডে ডিজেল বিক্রি, ৫ দিন পর চালু স্পিডবোট -রাঙ্গামাটি

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে কৃষকদের ভোগান্তি কমাতে কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে পাঁচ দিন বন্ধ থাকার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় চালু হয়েছে যাত্রীবাহী স্পিডবোট চলাচল।

রোববার (৫ এপ্রিল) শহরের চারটি তেলের পাম্পের মধ্যে তিনটিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিজেল সরবরাহ করা হয়।

স্থানীয় প্রশাসন সপ্তাহে তিন দিন ডিজেল এবং তিন দিন অকটেন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এতে পাম্পগুলোতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও নির্দিষ্ট সময়সীমার কারণে দূরবর্তী এলাকা থেকে আসা কৃষকদের ভোগান্তি বাড়ছে। সময়সীমা বেঁধে দেওয়ায় অনেক কৃষক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

রাজবাড়ী এলাকার একটি পাম্পে তেল নিতে আসা কৃষক সিগগুলো চাকমা ও ননী বালা চাকমা বলেন, প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া উচিত। নির্ধারিত সময়ের কারণে পাম্পে তেল থাকলেও তা বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

তাদের অভিযোগ, আগে প্রতিদিন জমিতে সেচ দিতে পারলেও বর্তমানে তেলের সংকটের কারণে একদিন বা দুইদিন পর পর পানি দিতে হচ্ছে। এদিকে বৃষ্টিপাত না থাকায় জমির মাটি ফেটে যাচ্ছে এবং ধানের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সময়সীমা বৃদ্ধি এবং পর্যাপ্ত তেল সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় পাঁচ দিন পর চালু হয়েছে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস। রাঙ্গামাটি জেলা সদর থেকে বিভিন্ন উপজেলায় যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নৌপথ। লঞ্চের পাশাপাশি সময় বাঁচাতে যাত্রীরা স্পিডবোট ব্যবহার করে থাকেন।

ফিসারিঘাট এলাকায় স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন জানান, তেলের অভাবে কয়েকদিন সার্ভিস বন্ধ ছিল। জ্বালানি পাওয়া যাওয়ায় রোববার থেকে আবারও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। যতদিন তেল সরবরাহ থাকবে, ততদিন এই সেবা চালু থাকবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃষিকার্ডে ডিজেল বিক্রি, ৫ দিন পর চালু স্পিডবোট -রাঙ্গামাটি

আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬