ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’: ডোনাল্ড ট্রাম্প

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ইরানের পার্বত্য এলাকা থেকে গুরুতর আহত এক মার্কিন এফ১৫ যুদ্ধবিমানের ক্রুকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ঘটনায় বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবেন।

রোববার ( এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের গভীর পার্বত্য অঞ্চল থেকে ওই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীও তাকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছিল এবং খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

উদ্ধার হওয়া ক্রুকেঅত্যন্ত সম্মানিত এক কর্নেলউল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি গুরুতর আহত ছিলেন। তবুও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

ট্রাম্প দাবি করেন, মানুষ সরঞ্জামের উচ্চ ঝুঁকির কারণে ধরনের উদ্ধার অভিযান খুব কমই পরিচালিত হয়। তিনি জানান, প্রথম অভিযানের পর দ্বিতীয় দফায় দিনের আলোতে পাইলটকে উদ্ধার করা হয়, যা সাধারণত বিরল ঘটনা।

 তিনি আরও বলেন, অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যরা সাহস দক্ষতার অসাধারণ নজির দেখিয়েছেন।

বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুর ১টায় (স্থানীয় সময়) হোয়াইট হাউসের ওভাল অফিসে সামরিক বাহিনীর সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে ইরানে মার্কিন এফ১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুই ক্রু সদস্যের একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন। সর্বশেষ এই পোস্টের মাধ্যমে দ্বিতীয় ক্রু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬