ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্যাট কামিন্স আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পিঠের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও সানরাইজার্স হায়দারাবাদের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। পিঠের সর্বশেষ অবস্থা জানতে স্ক্যান করানোর জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে গেছেন তিনি। কারণ কামিন্সের পিঠের স্ক্যান করার তারিখ পূর্ব নির্ধারিত করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)

গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে অংশ নেন। ইনজুরিতে পড়ার পর মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন এই পেসার। 

 ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারলেও আইপিএল খেলতে হায়দারাবাদ শিবিরে ঠিকই যোগ দেন অধিনায়ক কামিন্স। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার জায়গায় হায়দারাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষান। 

পিঠের ইনজুরির অবস্থা জানতে শেষবারের মত স্ক্যান করাতে অস্ট্রেলিয়া উড়ে গেছেন কামিন্স। ইএসপিএন ক্রিকইনফো প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত ছিল কামিন্সের পিঠের স্ক্যান করানোর বিষয়টি। যা ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনেই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এবং সিএ অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবারও হায়দারাবাদ দলে যোগ দেবেন কামিন্স। 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যাট কামিন্স আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন

আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬