ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা স্বামীর স্ট্রোকের খবরে স্ত্রীর মৃত্যু

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে স্বামীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে স্ত্রী সালেকা বেগম (৬৫) মারা গেছেন।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে স্বামী শাহজাহান বলি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় ভোলায় নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

ছেলে নুরে আলম বলেন, তিনি এখন বরিশাল মেডিকেলে বাবার পাশে রয়েছেন। তার বাবা শুক্রবার কাজ থেকে ফিরে এসে স্ট্রোক করেন। এ খবর শুনে তার মা স্ট্রোক করেন। উভয়কে ভোলা হাসপাতালে নিলে সেখান থেকে বরিশাল পাঠানো হয়। বরিশালে গতরাতে মায়ের মৃত্যু হয়। বাবার অবস্থাও ভালো নয় বলে জানান তিনি।

তারা উপজেলার চতলা গ্রামের বড় ব্রিজ এলাকায় বসবাস করেন। তারা দুই ভাই ও তিন বোন। রোববার সকালে বাড়িতে মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলা স্বামীর স্ট্রোকের খবরে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬