ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে মতবিনিময় সভা

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য গাজীপুর সফরকে সামনে রেখে মতবিনিময় সভা করেছে গাজীপুর সিটি করপোরেশন।
এ উপলক্ষে রবিবার (০৫ এপ্রিল) সকালে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সভায় সম্ভাব্য সফরকে সফল করতে সার্বিক প্রস্তুতি, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বসাকসহ গাজীপুর সিটি কর্পোরেশনেসর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সার্থক করতে সব বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬