গাজীপুরে মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন
গাজীপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন জানান, সংবাদপত্র সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলে, আগুন পৌনে এক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে।
তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
























