ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘পেনগান’ছদ্মবেশী অস্ত্র

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রথম দেখায় মনে হবে এটি একটি কলম। কিন্তু না, হাতে নিয়ে দেখলে বোঝা যাবে সাধারণ এই কলমটি কাগজে লেখার জন্য নয়, বরং এটি একটি মারাত্মক আগ্নেয়াস্ত্র। কলমের ইংরেজি নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ হয়েছে ‘পেনগান’। এটি মূলত একটি ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। অস্ত্রটির ভেতরে থাকে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। স্বল্প দূরত্বে গুলি ছুড়তে ব্যবহূত হয় অস্ত্রটি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথম বারের মতো ‘পেনগান’ নামে নতুন এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ডিবি কর্মকর্তারা জানান, কলমের মতো দেখতে ‘পেনগান’ মারাত্মক আগ্নেয়াস্ত্র। এটি সহজে বহন করতে পারবে যে কেউ, কারণ অস্ত্রটি শরীরে বা যে কোনো স্থানে লুকিয়ে রাখা যায়। আকারে ছোট হওয়ায় এটি সহজেই পকেট বা ব্যাগে রাখা যায় এবং তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে। গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এ নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম বলেন, যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনায় দায়ের করা মামলায় আমরা ছায়া তদন্ত শুরু করি। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই উদ্ধার করা হয় ‘পেনগানটি’। গতকাল বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। তিনি বলেন, অস্ত্রটি কীভাবে দেশে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহূত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে র্যাবের একটি দল খুলনার ফুলতলা উপজেলার ব্যবসায়ী সুমন হত্যা মামলার আসামি মোমিদ গাজীকে যশোর থেকে গ্রেফতার করেছিল। রিমান্ডে ঐ আসামি ‘পেনগানে’র তথ্য প্রদান করেন।

যেভাবে উদ্ধার : গত ৩ এপ্রিল রাতের দিকে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাত্ একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। রাসেলকে গুলির পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। পরে রাসেলকে গুলির ঘটনায় জড়িত সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তথ্য পেয়ে কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’ অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সায়মন ও কাল্লু জানান, অস্ত্রটি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।

‎ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি)  যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম জানান, রাজধানীতে এর আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের তথ্য নেই। অস্ত্রটির ওপর (পেনগান) কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন নেই। সে কারণে এর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারত বা পাকিস্তান থেকে দেশে এসেছে। অতীতে দেশের পশ্চিমাঞ্চলে চরমপন্থিরা এ ধরনের অস্ত্র ব্যবহার করতেন। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময়ে এক সংসদ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার আসামির কাছেও এমন অস্ত্রের তথ্য পাওয়া গেছে। যদিও সে সময় বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘পেনগান’ছদ্মবেশী অস্ত্র

আপডেট সময় : ০৭:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬