ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জিসিসির নির্বাহী প্রকৌশলী দুর্নীতি মামলায় কারাগারে

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জশিটভুক্ত এই আসামি বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আদালতে হাজির হলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের চিঠি দিয়েছিল। দুদকের এই মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি হিসেবে রয়েছেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন ইব্রাহিম খলিল ও তার স্ত্রী মনোয়ারা বেগম। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এ ছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পেয়েছে দুদক।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে গাজীপুর সিটি কর্পোরেশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিসিসির নির্বাহী প্রকৌশলী দুর্নীতি মামলায় কারাগারে

আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬