ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ শান্তি মিশনের লে. জে. মিনহাজুল আলম ফোর্স কমান্ডার হিসেবে নির্বাচিত

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

জাতিসংঘের ব্লু হেলমেট বা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কৃতিত্বের তালিকায় নতুন একটি পালক যোগ হলো। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনএফআইসিওয়াইপি)-এর নতুন ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গতকাল (বুধবার, ৮ এপ্রিল) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হবেন। বিবৃতিতে বিদায়ী ফোর্স কমান্ডারের নিষ্ঠা ও দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ মহাসচিব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরেরও বেশি সময় কমান্ড, স্টাফ এবং ইন্সট্রাকশনাল অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই নিয়োগের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতিসংঘ শান্তি মিশনের লে. জে. মিনহাজুল আলম ফোর্স কমান্ডার হিসেবে নির্বাচিত

আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬