• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা, বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রিন্ট নিউজ : / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দেন।
একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ওই শিশুকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিলের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেনকেও নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিশুটির বাড়ি গুরুদাসপুর উপজেলার ধারবারিষা ইউনিয়নে। সে সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মামলার বাদি শাহানুর রহমান একই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আদালত ও সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা যায়, গুরুদাসপুর থানার দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গত ২৬ এপ্রিল সাত বছরের এক শিশু আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আইনজীবীর দেওয়া তথ্য ও কাগজপত্র পরীক্ষা করে বিচারক আসামির বয়স সাত বছর সাত মাস দুই দিন নির্ধারণ করেন। এ সময় থানার ওসির নিবন্ধিত প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) শিশুটির বয়স ২১ বছর লেখা থাকা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। পরে তিনি শিশুটির জামিন মঞ্জুর করে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন।
আদালত সূত্র বলছে, আদালতের নির্দেশ মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন ও বাদী শাহানুর রোববার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন। এ সময় তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিদের খোঁজে এলাকায় গিয়েছিলেন। কিন্তু মামলায় অভিযুক্তরা আত্মগোপনে থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়স যাচাই করা সম্ভব হয়নি। বয়স কম থাকার বিষয়টি আসামি পক্ষও পুলিশকে জানায়নি।
তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শোনার পর আদালত তাকে অবিলম্বে বাদীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় ভুল তথ্য সরবরাহ করার অভিযোগে মামলা করার নির্দেশ দেন। সাত দিনের মধ্যে ওই শিশুকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন জমার নির্দেশও দেন। বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন বখতিয়ার হোসেন।
এ সময় বাদী আদালতের কাছে ক্ষমা চাইলে আদালত বলেন, এ অপরাধের কোনো ক্ষমা নেই। বয়স দুই-এক বছর কমবেশি হতে পারে। তাই বলে ৭ বছরের শিশুর বয়স ২১ বছর লেখার কোনো সুযোগ নেই। তাকে আইনের আওতায় আসতেই হবে।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল কাদের বলেন, সরকারি কর্মচারীকে অসত্য তথ্য সরবরাহ করলে দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে আসামির ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা