• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

রুনা লায়লা মৃত্যুর গুজবে ক্ষুব্ধ দিল্লি থেকে বললেন ‘আমি সম্পূর্ণ সুস্থ’

প্রিন্ট নিউজ : / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থানরত এই শিল্পী জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর তাকে বিব্রত ও ক্ষুব্ধ করেছে।
মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে অবস্থান করছেন রুনা লায়লা। সোমবার (৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠান শেষে হঠাৎ করেই সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দ্রুতই তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুনা লায়লা জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত হয়ে পড়েন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান থেকে অনেকে তার খোঁজ নিতে যোগাযোগ করেন।
এ ধরনের গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভুয়া তথ্য শুধু তাকে নয়, তার পরিবারকেও মানসিকভাবে কষ্ট দেয়। তার মতে, এমন গুজব ছড়ানোর পেছনে একটি সংগঠিত চক্রও থাকতে পারে, যাদের শনাক্ত করা জরুরি।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’ একই সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান ভক্তদের প্রতি।
রুনা লায়লা আরও বলেন, এ ধরনের গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীন আচরণ। তিনি সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান এবং ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। তবে প্রতিবারই এ ধরনের গুজব সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য হয়ে ওঠে মানসিক চাপের কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা