• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

ভারতে নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

প্রিন্ট নিউজ : / ৪৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোমবার (৪ মে) ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ কলকাতায় পৌঁছাবেন এবং আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচকের কাছে হস্তান্তর করবেন। এরপর ৬ মে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।
সংবিধান অনুযায়ী, এরপর রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। পাশাপাশি নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।
এদিকে, আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার। দলীয় সূত্রে জানা গেছে, এই দিনটিকে রাজ্যে একটি ‘নতুন সূচনা’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ফলে নির্বাচনে হারলেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আগামী ৯ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর, ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করে দিতে হবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা