• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

মেহেরপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

প্রিন্ট নিউজ : / ২০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে উন্মুক্ত বৈঠকের আয়োজন করেছে জেলা তথ্য অফিস। ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় আয়োজিত এ সভায় বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, মেহেরপুর এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। তারা সামাজিক সচেতনতা, নারী উন্নয়ন, নিরাপদ খাদ্য ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
উন্মুক্ত বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি সুবিধা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা