• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধাকে বিকশিত করার জন্য এবং নিজেকে প্রকাশ করার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি।
শনিবার (৯ মে) রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারা বিশ্বে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করছে। মসজিদে নামাজে যারা তিলাওয়াত করেন, তারাও আমাদের হৃদয় স্পর্শ করেন। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করছে।
মন্ত্রী বলেন, আমার দায়িত্ব হলো রাজশাহীর সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার উপরে থাকে, আমি সেই কাজ করব। রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এটিই হবে প্রথম। এছাড়া এ প্রতিষ্ঠানে একটি ১১ তলা ভবন নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মো. হাশমতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট ওসমান গনি এবং মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় তাদের হাতেও ক্রেস্ট তুলে দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা