• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

দেশীয় খামারীদের সুরক্ষা দেওয়ার জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা : প্রতিমন্ত্রী টুকু

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

দেশীয় খামারীদের সুরক্ষা দেওযার জন্য ভারত থেকে যেন কোন পশু দেশে না আসতে পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হযেছে। তাছাড়া দেশে চাহিদার তুলনায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারীরা যেন লোকসানে না পড়ে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।

শনিবার বিকেলে নাটোরেরর গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলন উদ্বোধন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোর অঞ্চল থেকে অন্ত ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। সেজন্য মাছ রপ্তানীতে নতুন দেশ খোঁজার পাশাপাশি ফিস প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে। পরে মৎস্য স্থানীয় বৃপাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরি সহ অন্যান্যেরা। এসময় প্রতিমন্ত্রী মৎস্য উপকরণ, আধুনিক মাছ চাষ সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা