• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

নাটোরের লালপুরের বিদেশি পর্যটক হয়রানি: আটক-২

প্রিন্ট নিউজ : / ১৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, টিকটকার আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে ও রাসেল ইসলাম তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর ঐ মিলন মেলায় অংশগ্রহণ করেন।

এদিন পার্কে আসা রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পেজে পোস্ট করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিদেশী নাগরিককে হয়রানী করায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ মামলা করে এরপর পুলিশ দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করছেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’ এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়।

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশের পর্যটন স্থানগুলোতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা