• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

মোহনগঞ্জ অবৈধ জাল উদ্ধার: বাড়ির মালিক পলাতক, মাকে জরিমানা

প্রিন্ট নিউজ : / ১৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পট্টি (জাল পট্টি) এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যমানের অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, খলিফা পট্টি এলাকার রকি মোল্লার বাসায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল মজুত রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমানের উপস্থিতিতে ওই বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে বাসার বিভিন্ন গোপন জায়গা থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা বাজারমূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন মূল অভিযুক্ত রকি মোল্লাকে বাসায় পাওয়া যায়নি। তবে অবৈধ জাল মজুত রাখার দায়ে রকি মোল্লার মা আসমা আক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত সকল জাল উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। সেখানে জনসম্মুখে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নিষিদ্ধ জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের জানান, দেশীয় মাছ রক্ষায় এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা এই অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা