• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

‘এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও, তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ’

প্রিন্ট নিউজ : / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপে মেতে থাকা নেটিজেন ও সমাজকে একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহ এবং পরবর্তী সময়ে তা নিয়ে মাতামাতিকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে কড়া সমালোচনা করেন এই অভিনেতা। নিলয় লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।”
মূলত সামাজিক মাধ্যমে কোনো সস্তা বা মানহীন বিষয় ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই নেতিবাচক প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে। অভিনেতার এমন স্পষ্টভাষী ও সময়োপযোগী মন্তব্যে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। তবে জানা গেছে তিনি আসলে কোনো কবিরাজ নন, বরং একজন অভিনেতা। তার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
এর আগেও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হওয়া কনটেন্ট বা সস্তা বিনোদন দিয়ে ভাইরাল হওয়া ব্যক্তিদের মূলধারার মূল্যায়নে নিয়ে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক তারকা। এবার নিলয় আলমগীরের এই প্রকাশ্য ক্ষোভের পর সামাজিক মাধ্যমে ভাইরাল সংস্কৃতির ভবিষ্যৎ ও রুচিবোধ নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা