• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

বিদ্যুতের ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)। অর্থাৎ ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ১৯ পয়সা বা প্রায় ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বুধবার (২০ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন করে সংস্থাটি।
একই শুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
গণশুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৬২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে এ ঘাটতি বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
তিনি বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে পুরো খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
তবে বিদ্যুতের দাম বাড়ানোর এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।
শুনানিতে অংশ নেওয়া বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে এবং উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।
এদিকে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা