• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

গভীর রাতে ‘চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে ধর্ষণের চেষ্টা করতো’

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

গভীর রাতে ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান। গত ১৩ মে আনুমানিক রাত সোয়া ৩টার দিকে হাইওয়ের একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে ঢোকার পর হঠাৎই অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হতে যাচ্ছিলেন তিনি। সেই রাতের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
ফেসবুক পোস্টে ফারিন লেখেন, ‘১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। ভেতরে যাওয়ার কয়েক মিনিট পর হঠাৎই মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণে তাকিয়ে দেখলাম দুটো হাত ভেন্টিলেটর দিয়ে ঠিক আমার গলার কাছে,হয়তো আমি সময় মত চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করতো। আমি খুব সাহসীকতার সঙ্গে চেঁচামেচি করে বেরিয়ে আসি এবং আমার ড্রাইভার আমার চিৎকার শুনেই এগিয়ে এসে লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়।

পরে ফারিন ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে জানায়, লোকটাকে সে ওয়াশরুমের পেছনে যেতে দেখেছিল।
ড্রাইভার বলেন, লোকটা অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল আপনি ওয়াশরুমে ঢোকার পরেই আমি ভাবছিলাম হয়তো ময়লা ফেলতে যাচ্ছে তাই কিছু বলিনি। আপনার চিৎকার শুনে বের হয়েছি।
নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভয়াবহ মানসিক চাপে ছিলেন জানিয়ে ফারিন বলেন,পরদিন সকালে শুটিং ইউনিটের অনেক সদস্যকে ঘটনাটি শেয়ার করেছিলাম। ওপরে ওপরে সাহস দেখালেও আমি জানি, ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম। এর চেয়ে বিশ্রী অভিজ্ঞতা আর কিছু হতে পারে না।

পোস্টে অভিনেত্রী লেখেন, বিষয়টা ভেবেছিলাম কাউকে বলে আর কী হবে হয়তো আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছেন কিন্তু মানসিকভাবে আমি,যে কী পরিমাণ কষ্ট পেয়েছি কতটা খারাপ লাগা কাজ করেছে এবং কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু মাত্র আমি জানি।
আমরা যে সব মেয়েরা বাইরে কাজ করি আমরা জানি কত কত এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয় তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না
নিজের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর দেশে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন ফারিন খান। তিনি বলেন, ‘আমরা যেসব মেয়েরা বাইরে কাজ করি আমরা জানি কত কত এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না।’

এরপর অভিনেত্রী লেখেন, ‘যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয় সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ, যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি যেটার ভয়ে এসব বন্ধ হবে।’
উল্লেখ্য, ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। সেখানে তিনি অভিনয় করেছিলেন আরিফিন শুভর বিপরীতে। ছবিটি মুক্তির পর ফারিন আলোচনায় এলেও পরে তাকে আর সিনেমায় দেখা যায়নি। সিনেমায় অভিনয় না করলেও নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন ফারিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা