• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

গাজীপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগীতা কামনা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, আমার বিশ্বাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকরা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে নিয়ম মেনে যদি গাড়ি চলে আর পুলিশ যদি পরিবহনগুলোকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করেন তাহলে জাতিকে আমরা একটি নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব। রাস্তায় যদি চালকরা শৃঙ্খলা মানেন, ট্রাফিক আইন মানেন এবং যার যে দায়িত্ব সেটা মানেন তাহলে আমার বিশ্বাস এবার ঈদুল আজহা একটি নিরাপদ ঈদযাত্রা হবে।
তিনি আজ বিকেলে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, সড়ক পরিবহন ও সেতু সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহাসড়কের পাশে কোন গরুর হাট, বাজার কোনভাবেই মেনে নেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। আর সড়কের মেরামত প্রয়োজন হলে তা নিয়মিত মেরামত করা হচ্ছে এবং এটি চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা