• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৪

প্রিন্ট নিউজ : / ১১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু।
এদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে হাম ও এর উপসর্গে ২২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা