• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

টিসিবি ১৮৫ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে

প্রিন্ট নিউজ : / ১০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

সরাসরি উন্মুক্ত বাজারে সয়াবিন তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বর্তমানে দেশের বাজারে বিভিন্ন করপোরেট কোম্পানির সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯ টাকায় বিক্রি হলেও, টিসিবি এই তেল সরবরাহ করবে মাত্র ১৮৫ টাকায়।
জানা গেছে, ঈদুল আজহার আগেই বাজারে এই তেল বিক্রির বিশেষ কার্যক্রমটি পুরোদমে শুরু হতে পারে।
উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে দীর্ঘদিন ধরেই টিসিবি ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ নিত্যপণ্য বিক্রি করে আসছে। তবে এসব পণ্য সব সময় উন্মুক্তভাবে সবার জন্য সহজলভ্য থাকে না।
তবে এবার ভোজ্যতেল বিক্রয়কারী বিভিন্ন করপোরেট কোম্পানির মতোই নিজস্বভাবে আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসছে ঈদের আগেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৫ টাকা। এতে কোনো ভর্তুকি থাকবে না।

ঈদের আগে সম্ভব হলে বাজারে তেল ছাড়া হবে জানিয়ে টিসিবির চেয়ারম্যান বলেন, আর তা না হলে ঈদের পরে খোলাবাজারে বিক্রি কার্যক্রম শুরু হবে। পরিকল্পনায়
জানা যায়, টিসিবির এই কার্যক্রমে ধীরে ধীরে চিনি, ডালসহ আরও বেশ কিছু নিত্যপণ্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।ভবিষ্যতে আটা এবং কিছু মসলা এই তালিকায় আনা হবে বলেও উল্লেখ করেন সংস্থাটির চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা