• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

ছোট কাকু- সিরিজ এবার কিশোরগঞ্জে, যুক্ত হলেন মম

প্রিন্ট নিউজ : / ১৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদ এলেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয় জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘ছোটকাকু’। বরাবরের মতো এবারও আসছে এর নতুন কিস্তি ‘কিশোরগঞ্জের কিশোরদল’। তবে এবারের আয়োজনে রয়েছে বাড়তি আকর্ষণ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আর সেই অভিজ্ঞতা মমর কাছে হয়ে উঠেছে ভীষণ আবেগ আর মুগ্ধতার।
সম্প্রতি কিশোরগঞ্জের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত এই আট পর্বের গোয়েন্দাধর্মী নাটকের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণে ছিলেন আফজাল হোসেন, সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরিফ খান।
বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন আফজাল হোসেন। এরই মধ্যে নাটকটির পোস্ট-প্রোডাকশনের কাজও শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন ও মারিয়া ফারিহা উপমা প্রমুখ। অভিনয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও দেখা যাবে আফজাল হোসেনকে।
‘ছোটকাকু’ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে আফজাল হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক ছগল্পের প্রতি আমার আলাদা আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ছোটকাকু সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা। শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এই সিরিজ নির্মাণে আলাদা আনন্দ পাই।’
অন্যদিকে, আফজাল হোসেনকে নিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার কথা জানিয়েছেন মম। তিনি বলেন, “আফজাল হোসেনরা তো এ সময়ের হাইপে ওঠা মানুষ নন, তাঁরা সত্যিকারের গুণী মানুষ। তিনি আমাদের দেশের সম্পদ। একজন শিল্পীর কাছ থেকে কী চান, সেটা তিনি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারেন। একজন পরিচালক ও অভিনয়শিল্পীর মধ্যে এই কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ।”
মম জানান, নাটকটির জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। গত শুক্রবার শেষ হয়েছে তাঁর অংশের কাজ। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অংশ হিসেবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’ প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা