• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিলেন। সন্ত্রাসীদের এই অভয়ারণ্য নির্মূল করা হবে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরে কন্ট্রোল রু ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিন বলেন, সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
এ দিন চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারার দুর্বলতা স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। জাতীয় ঈ দগাহে ঈ দের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছিল। রোববার (২৪ মে) দিবাগত গভীর রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। পরে যৌথবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এর আগেই বুলডোজার দিয়ে একটি ক্যাম্প ভেঙে ফেলে হামলাকারীরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা, এ হামলার সঙ্গে ইয়াসিন বাহিনী জড়িত।

এদিকে, সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুর হয়ে আলীনগরে প্রবেশের কয়েকটি সড়ক কেটে দেয়। দীর্ঘদিন ধরেই জঙ্গল সলিমপুরকে ‘দেশের ভেতর আরেক দেশ’ বলা হয়। সেখানে প্রচলিত আইনের বদলে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ চলত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রথমবারের মতো গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের একটি বিশাল দল নিয়ে জঙ্গল সলিমপুরে চূড়ান্ত যৌথ অভিযান চালানো হয়।

ঐতিহাসিক সেই সফল অভিযানের পর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সন্ত্রাসীদের পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে সেখানে স্থায়ী চৌকি স্থাপন করা হয়। গত ১৭ মে চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সরকার এ সলিমপুরে একটি আধুনিক ‘পুলিশ ট্রেনিং একাডেমি’ নির্মাণের পরিকল্পনা করেছে। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জঙ্গল সলিমপুর পরিদর্শনেরও কথা রয়েছে।

গত ৯ মার্চের মেগা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গল সলিমপুর থেকে ২২ জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের ধারণা, বহাল তবিয়তে থাকা সেই মূল সন্ত্রাসী ও ভূমিদস্যু গডফাদারদের ইশারাতেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুনরায় এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা