• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

সঙ্গে চুক্তির সম্ভাবনা হামলা সত্ত্বেও ইরানের: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইরানে মার্কিন হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখনো সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (১৬ মে) ভারতের জয়পুরে সফরকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুবিও বলেন, কাতারে কিছু আলোচনা হয়েছে এবং সেগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। চুক্তির খসড়া প্রস্তাবের কিছু নির্দিষ্ট শব্দ ও বাক্য নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো আলোচনা চলছে। তাই বিষয়টি চূড়ান্ত হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি করতে আগ্রহী। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, না হলে কোনো চুক্তিই করবেন না।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টা করা কয়েকটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
সেন্টকমের বরাতে বিবিসি জানায়, এসব হামলা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম প্রদর্শন করছে, তবে নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলাগুলো ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে। ওই এলাকায় ইরানের একটি প্রধান নৌঘাঁটি রয়েছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা