• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline

দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি -৩৮ মামলার মধ্যে

প্রিন্ট নিউজ : / ১১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি রাজধানীর পল্টন থানার একটি মামলাসহ দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে আরও সাতটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ডা. দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, বর্তমানে দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন এবং আরও ১৩টি মামলায় জামিনের আবেদন বিবেচনায় নিয়ে রুল জারি করা হয়েছে।
দীপু মনি দীর্ঘ রাজনৈতিক জীবনে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি বা নির্দেশনার অভিযোগসহ প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলো আইনগতভাবে প্রমাণিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা