বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর জেলা বিএনপি-এর উদ্যোগে একটি কনভেশন সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ।
তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের দায় শোধ করেছিলেন। সে সময় অনেক সিনিয়র সেনা কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিক থাকলেও, কেউ দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস করেননি; যা তৎকালীন মেজর জিয়াউর রহমান করেছিলেন।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষণা কেবল একটি বাক্য ছিল না, বরং তা ছিল দেশের মানুষের মনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এক অবিনাশী প্রেরণা ও আহ্বান। মূলত মেজর জিয়ার ওই ঘোষণার পরই পরাধীন ও মুক্তিপাগল বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া নিজে অংশ নিয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু , গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন ।