• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline

রাজধানীর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

প্রিন্ট নিউজ : / ৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কয়েকজন দুর্বৃত্ত অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটসংলগ্ন অংশের জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে। এর মধ্যে একটি অংশ ভবনের পেছনের দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি। এ সময় শব্দ টের পেয়ে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। তবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটিকে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, গত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে কেন্দ্র করে চাকরিচ্যুত কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছেন। এ ঘটনার পেছনে তাদের সংশ্লিষ্টতা বা প্ররোচনা থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সম্ভাব্য ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা