ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ড. সাইমুম পারভেজ

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. মো. সাইমুম পারভেজকে। তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ এপ্রিল) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সাইমুম পারভেজ বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী ছিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ড. সাইমুম পারভেজ

আপডেট সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬