জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
গাজীপুরের জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর গাছা থ্না বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আঃ জব্বার সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

























