• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

হান্টাভাইরাস বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী, যেভাবে ছড়ায়

প্রিন্ট নিউজ : / ১৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

বিশ্বে নতুন প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর জানা যায়।
শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএইচওর মহামারি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডা. মারিয়া ভ্যান কেরখোভ বলেন, এটি কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জাও নয়। ভাইরাসটি ভিন্নভাবে ছড়ায় এবং এখন পর্যন্ত এর বিস্তার সীমিত পর্যায়ে রয়েছে।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য কর্মসূচির অ্যালার্ট অ্যান্ড রেসপন্স কোঅর্ডিনেশন বিভাগের পরিচালক ডা. আবদিরাহমান মাহমুদ বলেন, ২০১৮-১৯ সালে আর্জেন্টিনায় একই ধরনের পরিস্থিতি হয়েছিল। এ সময়ে একজন উপসর্গযুক্ত ব্যক্তি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বহু মানুষ সংক্রমিত হয়েছিল। এখন আমরা একই ধরনের পরিস্থিতিতে আছি। একটি আবদ্ধ জায়গায় ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা একটি ক্লাস্টার তৈরি হয়েছে। যদি আমরা জনস্বাস্থ্য ব্যবস্থা যেমন কন্টাক্ট ট্রেসিং এবং আইসোলেশন ঠিকভাবে অনুসরণ করি, তাহলে এই সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া সম্ভব। এটি বড় কোনো মহামারি হওয়ার আশঙ্কা নেই। এটি নির্দিষ্ট একটি সীমিত পরিবেশে ঘটছে, যেখানে মানুষ দীর্ঘ সময় ঘনিষ্ঠভাবে মিশছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। কোনো কোনো ক্ষেত্রে এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এটা বিরল।
সাধারণত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাব থেকে হান্টাভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইঁদুর বাসা বেঁধেছে—এমন জায়গা পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়ার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।
চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটের তথ্যমতে, দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে। সত্তরের দশকে ওই এলাকাতেই প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল।
এই ভাইরাস সাধারণত দুই ধরনের জটিলতা তৈরি করে ফুসফুস ও কিডনি আক্রান্ত হতে পারে। এর মধ্যে হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম সবচেয়ে ভয়ংকর, যেখানে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। ফুসফুসের এই সংক্রমণ হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম নামে পরিচিত, যা উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই বেশি দেখা যায়।
কানাডা সরকারের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ২০০ মানুষ হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোমে আক্রান্ত হন। অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী ও কনসার্ট পিয়ানোবাদক বেটসি আরাকাওয়া ২০২৫ সালে নিউ মেক্সিকোতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, হান্টাভাইরাসের সংস্পর্শে আসার এক থেকে আট সপ্তাহের মধ্যে এর লক্ষণ দেখা দেয়। শুরুতে ক্লান্তি ও জ্বরের মতো ফ্লু-জাতীয় উপসর্গ দেখা দেয়। এর ৪ থেকে ১০ দিন পর শুরু হয় কাশি ও শ্বাসকষ্ট। অনেক ক্ষেত্রে ফুসফুসে পানিও জমে।
সিডিসি জানায়, সংক্রমণের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে রোগ শনাক্ত করা বেশ কঠিন। ফলে অনেক সময় এর উপসর্গগুলোকে সাধারণ ফ্লু বলে ভুল হতে পারে।
বর্তমানে এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা বা ভ্যাকসিন নেই। তাই এই রোগের চিকিৎসায় সাধারণত রোগীর বিশ্রামের ওপর জোর দেওয়া হয় এবং শরীরে তরল পদার্থের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি গুরুতর হলে রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার প্রয়োজন হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকা জরুরি। ইঁদুরের উপদ্রব কমানো, বাসাবাড়ি পরিষ্কারের সময় সুরক্ষা নেওয়া এবং শুকনা ইঁদুরের বিষ্ঠা ঝাড়ু না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা