• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়

প্রিন্ট নিউজ : / ১৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ সদস্যের মন্ত্রিসভাসহ তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হলো।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
থালাপতি বিজয়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।
গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৩৪টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায় থালাপতির দল টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসন না পাওয়ায় আরও পাঁচটি দলের সঙ্গে জোট গঠন করতে হয় তাকে। এতে ভারতীয় কংগ্রেসসহ কয়েকটি দল সমর্থন জানায়।
শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এ সময় তিনি জানান, আরও দুটি দল তার প্রতি সমর্থন দিয়েছে। ফলে টিভিকে ও জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০। পরে তিনি সরকার গঠনের অনুমতি চান।
এরপর রাজ্যপাল সমর্থনসংক্রান্ত বিভিন্ন নথি যাচাই করেন। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) থেকে দেওয়া সমর্থনের চিঠিগুলোর সত্যতা পরীক্ষা করা হয়।
সবকিছু যাচাই শেষে থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে নিশ্চিত হন রাজ্যপাল। পরে শপথ গ্রহণের সময় ও তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা হলে থালাপতি বিজয় রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেওয়ার সিদ্ধান্ত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা