• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

বলিউড অভিনেত্রী জঙ্গলে প্রচারণা চালাতে গিয়ে বিপাকে রাকুল

প্রিন্ট নিউজ : / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজের নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’র প্রচারণা চালাতে গিয়ে বিপাকে বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। জানা গেছে, সিনেমা প্রচারণায় ভারতের গির ন্যাশনাল পার্কে গিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতরে হাঁটছেন রাকুল, পাশে দাঁড়িয়ে রয়েছে সাফারি গাড়ি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি থাকে না, সেখানে একজন তারকা কীভাবে জঙ্গলে হাঁটার সুযোগ পেলেন? অনেকেই বিষয়টিকে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ বলেও আখ্যা দেন।
বিতর্ক বাড়তে থাকলে শেষ পর্যন্ত মুখ খুলতে হয় বন বিভাগের কর্মকর্তাদের। তাদের দাবি, ভাইরাল ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি। এটি অভয়ারণ্যে প্রবেশের নির্ধারিত গেটের বাইরের অংশে শুট করা হয়েছিল। এক বন কর্মকর্তা জানান, ‘আমরা আমাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আগেই বিষয়টি ব্যাখ্যা করেছি। ভিডিওটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের এলাকায় ধারণ করা হয়েছে। সংরক্ষিত এলাকায় প্রবেশের পর কেউ গাড়ি থেকে নামতে পারেন না। ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের।’
বন বিভাগের পক্ষ থেকে আরো জানানো হয়, নিয়ম ভাঙার কোনো ঘটনাই ঘটেনি। বরং অসুস্থ হয়ে পড়ায় রাকুল তার সফর শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি। অভয়ারণ্যে প্রবেশের আগেই শারীরিক অসুস্থতা অনুভব করলে তার দল তাকে নিয়ে ফিরে যায়। ফলে তিনি জঙ্গলের ভেতরে প্রবেশই করেননি।
তবে এই ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক পুরোপুরি থামেনি। কারণ, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে তারকাদের উপস্থিতি সবসময়ই বাড়তি নজর কাড়ে। ফলে রাকুলকে ঘিরে এই ঘটনাও নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা