• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

শেখ হাসিনা অভিনয়ে পারদর্শী ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে: স্পিকার

প্রিন্ট নিউজ : / ২০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জুলাই জাদুঘর যতদিন থাকবে এখানে মানুষ আসলে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে ‘থু থু’ দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন বলে দাবি করা কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
তিনি বলেন, “অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন। মানুষ এখানে এসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মুখে থু থু দেবে।”
তিনি আরও বলেন, “এই জাদুঘর প্রমাণ করবে, বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে।”
স্পিকারের মতে, জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা