• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর-মৌসুমী ও জেবার অভিযোগে মুক্তির ২ দিন আগে বাতিল হলো

প্রিন্ট নিউজ : / ১৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুদিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। অভিনেত্রী জেবা জান্নাতের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৩ মে,) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। মূলত নাটক হিসেবে চুক্তিবদ্ধ হয়ে পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসায় বিএফডিসি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রকল্পটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল কারণ তখন পর্যন্ত এটি নিয়ে কোনো ধরনের অভিযোগ জমা পড়েনি। তবে পরবর্তীতে অভিনেত্রী জেবা জান্নাত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেবার দাবি অনুযায়ী, প্রযোজক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর তাকে শুরুতে এটি একটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু পরে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা অনুমতি ছাড়াই সেটিকে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হয়। চলচ্চিত্রের জন্য কোনো সুনির্দিষ্ট চুক্তি না থাকায় অভিযোগের সত্যতা বিবেচনা করে সিনেমাটির সেন্সর ছাড়পত্র বাতিল করা হয়েছে।
একই প্রকল্পে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। ওমর সানীর শেয়ার করা একটি অডিও বার্তায় মৌসুমীকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্রে একজন মেয়ের সংগ্রামের গল্প নিয়ে একটি ছোট নাটক নির্মাণের কথা বলে তাকে এতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে নির্মাতার অনুরোধে তিনি সেটি টেলিফিল্ম হিসেবে প্রচারে সম্মতি দিয়েছিলেন। কিন্তু নাটক বা টেলিফিল্মের পরিবর্তে এটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে দেখে মৌসুমী নিজেও বিস্ময় প্রকাশ করেছেন।
একই অভিযোগের সুর জেবা জান্নাতের কণ্ঠেও। তার দাবি, শুটিং চলাকালীন বিভিন্ন জটিলতার মুখে তিনি জানতে পারেন যে প্রকল্পটিকে সিনেমা হিসেবে বড় পর্দায় আনার পরিকল্পনা চলছে। তখন থেকেই তিনি এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে আসছিলেন। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত। আগামী ১৫ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও প্রধান দুই অভিনেত্রীর জোরালো অভিযোগের মুখে আপাতত অনিশ্চিত হয়ে পড়ল এর ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা