• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

এসএসসি পরীক্ষার্থী বুঝলো প্রশ্ন ছিল ভুল -পরীক্ষা শেষে অর্ধশতাধিক

প্রিন্ট নিউজ : / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

এসএসসির ব্যবসায় শিক্ষা শাখার ‘ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষায় ভুল সিলেবাসে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫৪ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী বৃহস্পতিবার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন শিক্ষার্থীকে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের হাতে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। ফলে নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হন ওই শিক্ষার্থীরা। পরে পরীক্ষ দেওয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে বিষয়টি পরীক্ষার্থীরা বুঝতে পারেন।
পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান।
কেন্দ্র সচিব ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা জানান, ভুলটি হল সুপারের কারণে হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয়। দায়িত্বে গাফেলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা