• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
দেশে এসে ১১ বছর পর বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফ গাজীর দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন সিঙ্গাপুরে -আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে- কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিনেমা হল খোলা থাকবে সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও ‘জয় বাংলা স্লোগান’তোফায়েল আহমেদের জানাজা শেষে, আটক একাধিক নেতাকর্মী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়:ভোটার তালিকা বিতর্ক (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার তোফায়েল আহমেদ মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত

‘মায়াপাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহা অভিনীত

প্রিন্ট নিউজ : / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন নাটক ‘মায়াপাখি’ নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কারণ এর পেছনে রয়েছে ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’র সফল টিম।
নাটকটি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।
আগের দুটি নাটকের মতো এবারের নাটকটিও সম্পর্ক নিয়ে। কিন্তু ধরন একেবারেই আলাদা। নির্মাতা জানিয়েছেন, ‘এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে, শিহরিত হবে। আর গল্পের শেষে এসে কোনো দর্শকই ঠিক থাকতে পারবে না; তার মন লুটপাট হয়ে যাবে।’
নির্মাতার এই কথা কতটুকু সত্যি হয়, তা জানা যাবে ‘মায়াপাখি’ মুক্তির পরেই।
গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। মায়ার এই সহজ-সরল-সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে।
গল্প সম্পর্কে নির্মাতা সৌখিন আপাতত এটুকুই ধারণা দিয়েছেন। এর বাইরে আর কিছুই বলতে চাইছেন না। পুরোটাই দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান।
জাকারিয়া সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।’
অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।’
নীহা বলেন, ‘মায়াপাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে— আপাতত এতটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সোনালি আমি খুবই এক্সাইটেড।’
‘মায়াপাখি’ ঈদে সিএমভিতে রিলিজ হবে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মুক্তি পাবে ‘মায়াপাখি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা